শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মানুষের আচার-আচরণের অপেক্ষাকৃত স্থায়ী এবং কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের নাম শিক্ষা, যা মানুষের রুচিবোধ, আচরণ, মানবিকতা, সততা, নিষ্ঠা, সভ্যতা ইত্যাদি নান্দনিক গুণাবলি বিকাশের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচ্য। শিক্ষা জাতির আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধ, সংস্কার, বিশ্বাস, উৎসব, পালা-পার্বণ প্রভৃতি মানবিক মূল্যব...